জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলামকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং হোয়াটসঅ্যাপে ব্ল্যাকমেল করার অভিযোগে করা মামলায় এ এম হাসান নাসিম (৩৫) জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এক হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
.কার্টুন শেয়ার করে ‘গ্রেপ্তার’ হলে ছেড়ে দেওয়ার অনুরোধ চিফ হুইপের.১৭ এপ্রিল রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের একটি বাসা থেকে নাসিমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তাঁর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। একই সঙ্গে আজ জামিন শুনানির দিন ধার্য করা হয়।
এই মামলায় চিফ হুইপ নূরুল ইসলামকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে বিভিন্ন পোস্টের স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ আনা হয়েছে হাসান নাসিমের বিরুদ্ধে।
.অ্যাকটিভিস্ট হাসান নাসিমের দ্রুত মুক্তি দাবি .চিফ হুইপকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার.মামলাটি করেন মো. নজরুল নামের এক ব্যক্তি। তিনি নিজেকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপের একজন কর্মী হিসেবে দাবি করেন।
গুলশান থানায় করা মামলাটিতে আসামির তালিকায় কারও নাম উল্লেখ করা হয়নি।
পরবর্তী সময়ে ডিবির রমনা বিভাগ অভিযোগটি তদন্ত করে নাসিমকে এ মামলায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাঁর ব্যবহৃত মুঠোফোন ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
হাসান নাসিমকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সমর্থিত ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
.বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে যুবককে গ্রেপ্তার নিয়ে চিফ হুইপ ও হাসনাতের বিতর্ক.কার্টুন প্রচারের জন্য, লেখার জন্য কাউকে গ্রেপ্তার করা যাবে না: জাতীয় ছাত্রশক্তি





