শেষ চারের টিকিট পাওয়ার লড়াই আর নানা সমীকরণ সামনে নিয়ে আজ মাঠে নেমেছিল দুই দল। শেষ পর্যন্ত নিজেদের শেষ গ্রুপ ম্যাচে লক্ষ্য পূরণ করে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের চার গোলে পুলিশ এফসিকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে বসুন্ধরা। অন্যদিকে, কুমিল্লায় মোহামেডান-আরামবাগ ম্যাচের স্কোরলাইন ৪-০। সাদাকালোর সৌরভ দেওয়ান করেছেন হ্যাটট্রিক।

বিস্তারিত আসছে..