বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের উপলক্ষে আগামীকাল ১৪ এপ্রিল, মঙ্গলবার রাজধানীতে দিনভর চলবে মুক্তকণ্ঠ বৈশাখী উৎসব। ইউনাইটেড সিটির মাদানী অ্যাভিনিউয়ে শেফস্ টেবিল কোর্টসাইডে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে। পয়লা বৈশাখের ছোঁয়া নিয়ে নগরজীবনে ঐতিহ্যের আনন্দ ছড়িয়ে দেবে এই উৎসব।
মুক্তকণ্ঠর উদ্যোগে এবং শেফস্ টেবিল কোর্টসাইডের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে দর্শীরা শীতলপাটি, টেপাপুতুল, চুড়ি, খেলনাসহ লোকজ পণ্যের প্রদর্শনী উপভোগ করতে পারবেন। মেলায় থাকবে রণপা, হাওয়াই মিঠাই, বানরনাচ, টিয়া পাখির চিঠি, বোম্বে ক্যান্ডি। এছাড়া লাটিম, মার্বেল, লুডো, ষোলোঘুঁটি, বিস্কুট দৌড়ের মতো শৈশবের দুরন্ত খেলাও উপস্থিত থাকবে।
শিশু-কিশোর ও তরুণদের জন্য উৎসবে আয়োজিত থাকবে চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা এবং ‘যেমন খুশি তেমন সাজো’। সকাল ৯টায় শুরু হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১০টায় হাতের লেখা এবং বেলা ১১টায় ‘যেমন খুশি তেমন সাজো’। ক্যারিকেচার ও অরিগ্যামির সৃজনশীল কর্নারগুলো শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হবে।
উৎসবজুড়ে সংগীত, গল্প বলার আসর, পুতুলনাচ, জাদুসহ নানা পরিবেশনা চলবে। পরিবার নিয়ে আনন্দ কাটানোর উপযোগী উন্মুক্ত ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করা হয়েছে। আয়োজনে উৎসবমুখর সাজসজ্জা ও বৈশাখের ঐতিহ্যবাহী মোটিফ থাকবে। নগরের কোলাহলে এই উৎসব একদিনের জন্য আনন্দ ও সাংস্কৃতিক সংযোগের প্ল্যাটফর্ম তৈরি করবে।
বাংলা নববর্ষকে স্মরণীয় করে তোলার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ সবার জন্য উন্মুক্ত। বিস্তারিত জানতে ফোন করুন ০১৪০৪-৪৪০০৫০ নম্বরে। অথবা ভিজিট করুন






