অসহনীয় গরমে শান্তি খুঁজছেন মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত? এখন তারাও এসি কিনছেন। কিন্তু কোন ব্র্যান্ডের এসি সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই, সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এবং সহজ বিক্রয়োত্তর সেবা দেয়—এ নিয়ে অনেক ক্রেতাই চিন্তিত। এসব দিক থেকে আদর্শ বিকল্প হলো দেশের শীর্ষ এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের এসি। এয়ার কন্ডিশনার খাতে টানা দুই বছর ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ জিতেছে ওয়ালটন।

এআইনির্ভর সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার

বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান ওয়ালটনের স্বতন্ত্র শক্তিশালী রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিম রয়েছে, যেখানে দেশি-বিদেশি প্রকৌশলীরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে প্রোডাক্ট উদ্ভাবন করছেন। ফলে বাংলাদেশে শুধু ওয়ালটন এসিতেই সবচেয়ে বেশি ফিচার ও উন্নত প্রযুক্তি রয়েছে। এর মধ্যে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি, এআই ডক্টর ফিচার, সোলার-হাইব্রিড প্রযুক্তি, প্লাজমা প্রযুক্তি, আইওটিবেজড স্মার্ট কন্ট্রোল সিস্টেম, রিমোট ফাইন্ডার, পেটেন্ডেড ব্লুটুথ কন্ট্রোল, পেটেন্ডেড অফলাইন ভয়েস (বাংলা ও ইংরেজি) কন্ট্রোল, পেটেন্ডেড আইকনিক স্মার্ট ডিসপ্লে, ইউভি কেয়ার, মরিচা প্রতিরোধক কোটেক টেকনোলজি, ফ্রস্ট ক্লিন, থ্রি-ইন-ওয়ান কনভার্টিবল টেকনোলজি উল্লেখযোগ্য।

বিএসটিআইয়ের এনার্জি রেটিং অর্জন

ওয়ালটন এসি পেয়েছে বিএসটিআইয়ের ‘৫ প্লাস’ স্টার এনার্জি রেটিং সনদ, যার ইইআর ৫.৫। যত বেশি স্টার, তত কম বিদ্যুৎ খরচ। বাজারে বিদেশি অনেক ব্র্যান্ডের এসিতে ভারত, ভিয়েতনাম, চীনসহ অন্য দেশের রেটিং থাকে, যা বাংলাদেশের স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক কম। তাই এসি কেনার সময় বিএসটিআই এনার্জি রেটিং যাচাই করা জরুরি। বর্তমানে ১ টন, ১.৫ টন ও ২ টন এসিতে সবচেয়ে কম বিদ্যুৎ খরচ করে ওয়ালটন।

ওয়ালটন এসিতে সমস্যায় স্বয়ংক্রিয় সমাধানে ‘আই ডক্টর’ ফিচার

বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের আইওটিসমৃদ্ধ স্মার্ট এসিতে ‘এআই ডক্টর’ ফিচার যুক্ত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক এটি কুলিং পারফরম্যান্স, সেন্সরসহ কম্পোনেন্টে সমস্যা শনাক্ত করে নিজেই সমাধান চেষ্টা করে। না পারলে নিকটস্থ সার্ভিস সেন্টারে নোটিফিকেশন পাঠায়। তারপর কাস্টমার কেয়ার প্রতিনিধি গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে বাসায় গিয়ে সমস্যা ঠিক করে। ফলে গ্রাহকরা অস্বাভাবিকতা বুঝার আগেই সেবা পান।

পেটেন্ডেড কোটেক টেকনোলজি

বাংলাদেশের আঞ্চলিক পরিবেশ-আবহাওয়া উপযোগী ওয়ালটন এসিতে পেটেন্ডেড কোটেক টেকনোলজি ব্যবহার হয়েছে, যা উপকূলীয় বা শিল্পাঞ্চলের জন্য আদর্শ। এতে কন্ডেন্সার ও ইভাপোরেটরের স্থায়িত্ব দ্বিগুণ বাড়ে, বিক্রয়োত্তর খরচ কমে এবং অর্থ সাশ্রয় হয়। বুয়েট পরীক্ষায় প্রমাণিত, এটি ৩২ শতাংশ বেশি দীর্ঘস্থায়ী।

সোলার হাইব্রিড এসি

ওয়ালটনের সুপার সেভিং মডেলের সোলার হাইব্রিড এসি দিনে সোলার পাওয়ারে চলে। সোলার কম হলে প্রথমে সোলার, তারপর বৈদ্যুতিক লাইন থেকে হাইব্রিডভাবে চলে—বিদ্যুৎ খরচ অনেক কম। রাতে সোলার ব্যাটারি বা লাইন থেকে চলবে।

থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি

ওয়ালটন এসির থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি রুমের আয়তন অনুযায়ী ১.৫ থেকে ১ টন বা পৌনে ১ টনে রূপান্তর করে।

পেটেন্ডেড স্মার্ট আইকনিক ডিসপ্লে

ওয়ালটনের নিজস্ব আরঅ্যান্ডআই টিমের উদ্ভাবিত পেটেন্ডেড স্মার্ট আইকনিক ডিসপ্লে রয়েছে। এতে রুম-আউটডোর টেম্পারেচার, বিদ্যুৎ খরচ, গত মাস-বছরের কনজাম্পশন সূক্ষ্মভাবে মনিটর করা যায়।

স্মার্ট আইওটি প্রযুক্তি

ওয়ালটন এসিতে স্মার্ট আইওটি যুক্ত। ‘স্মার্ট অ্যাপস সলিউশন ফাংশন’ অ্যাপে বিশ্বের যেকোনো জায়গা থেকে স্মার্টফোনে এসি চালু-বন্ধ, বিদ্যুৎ বিল হিসাব এবং স্মার্ট ডায়াগনসিস সম্ভব।

পেটেন্ডেড অফলাইন ভয়েস কন্ট্রোল সুবিধা

নিজস্ব আরঅ্যান্ডআইয়ের পেটেন্ডেড অফলাইন ভয়েস কন্ট্রোল বাংলা ও ইংরেজিতে কমান্ড নেয়। গ্রাহকরা দুই ভাষায় এসি চালাতে পারবেন।

ওয়ালটন এসিতে পরিবেশবান্ধব গ্যাস

কম্প্রেসরে আর-৩২ ও আর-২৯০ গ্যাস ব্যবহার, যা পরিবেশবান্ধব এবং ওজোন স্তর রক্ষায় ভূমিকা রাখে। এতে বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে এগিয়ে।

সঠিক বিটিইউ

ওয়ালটন এসি সঠিক বিটিইউ স্ট্যান্ডার্ডে ১০০% কুলিং ক্যাপাসিটি নিশ্চিত করে।

ওয়াইড ভোল্টেজ রেঞ্জ

বাংলাদেশের ভোল্টেজ ওঠানামায় ওয়ালটন এসি ১০০ থেকে ৩০০ ভোল্টেজে নির্বিঘ্ন চলে ওয়াইড ভোল্টেজ রেঞ্জ ফিচারে।

সর্বোচ্চ গুণগত মান ও শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাস

প্রতিটি ওয়ালটন এসি নাসদাত-ইউটিএস টেস্টিং ল্যাব থেকে সনদ নিয়ে বাজারে আসে। গ্রাহকদের জন্য ১ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ইনভার্টার কম্প্রেসরে ১২ বছর, পিসিবিতে ৫ বছর, স্পেয়ার পার্টসে ৩ বছর ওয়ারেন্টি, ২ বছর ফ্রি সার্ভিস ও ফ্রি ইনস্টলেশন।

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা

আইএসও সনদপ্রাপ্ত কাস্টমার সার্ভিসে সারা দেশে ৯০টির বেশি সার্ভিস সেন্টার ও ৫০০-এর বেশি পার্টনার দ্রুত সেবা দেয়। দক্ষ ইঞ্জিনিয়াররা প্রতি ১০০ দিন পরপর ফ্রি ক্লিনিং সার্ভিস দেন।

এসি এক্সচেঞ্জ সুবিধা

‘এসি এক্সচেঞ্জে যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে নতুন ওয়ালটন এসি কিনে ২৫ শতাংশ ছাড় পান।

ওয়ালটন এসি ক্রয়ে ‘আবারও মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ

গরম ও ঈদুল আজহার মুখে সিজন-২৪ ক্যাম্পেইনে ওয়ালটন এসি কিনে ১০ লাখ টাকা জেতার সুযোগ। প্রত্যেক গ্রাহকের নিশ্চিত উপহার, জিরো ইন্টারেস্টে ১২ মাস কিস্তি বা নির্দিষ্ট ব্যাংক কার্ডে ৩৬ মাস ইএমআই।

বৈশ্বিক বাজার প্রতিনিয়ত সম্প্রসারণ

বিশ্বের ৫৫টির বেশি দেশে বিজনেস করছে ওয়ালটন। সর্বাধুনিক প্রযুক্তি, ডিজাইন, আন্তর্জাতিক মান ও মূল্যে এগিয়ে। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, উন্নত দেশে সম্প্রসারণ চলছে। সিঙ্গাপুরে প্রথমবারের মতো চিলার টাইপ কমার্শিয়াল এসি রপ্তানি—মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালে স্থাপিত।