গরমকালের প্রচণ্ড তাপে আরামদায়ক এবং স্বাস্থ্যকর ঠান্ডা বাতাসের জন্য উন্নত এয়ার কন্ডিশনারের চাহিদা বেড়েছে। এই চাহিদা পূরণে বাংলাদেশের বাজারে উপস্থিত হয়েছে ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির ব্র্যান্ড ‘বেকো এসি’।

প্রযুক্তিবান্ধব এসি বেকো

বেকো এসিতে অত্যাধুনিক অ্যানিয়ন প্রযুক্তি রয়েছে, যা আয়নাইজেশনের মাধ্যমে ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করে সুস্বাস্থ্য নিশ্চিত করে। ওয়াইফাইয়ের সাহায্যে স্মার্টফোন থেকে যেকোনো জায়গা থেকে এসি নিয়ন্ত্রণ করা যায়, ফলে তাপমাত্রা নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। ‘জোন ফলো টেকনোলজি’ স্মার্ট সেন্সরের মাধ্যমে ঘরের নির্দিষ্ট স্থানে প্রয়োজনমতো ঠান্ডা বাতাস সরবরাহ করে।

এছাড়া ‘ফোর ডি অটো-সুইং’ ডিজাইন ঠান্ডা বাতাস ঘরের চারদিকে সমানভাবে ছড়িয়ে দেয়। ‘সুপার মোড’ দ্রুত ঘর ঠান্ডা করে, ‘কোয়াইট মোড’ শব্দহীনভাবে চালায় এবং ‘ডিমার’ ফিচার ঘুমের সময় প্যানেলের আলো বন্ধ করে পরিবেশকে প্রশান্ত করে।

পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত এসি বেকো

বেকো একটি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত এসি। এর উচ্চ ঘনত্বসম্পন্ন ‘হাইজিন ফিল্টার’ এসি থেকে ৯০ শতাংশ পর্যন্ত ধুলা অপসারণ করতে পারে। এটি সাধারণ পানি দিয়ে সহজেই ধোয়া যায়। ‘হেপা ফিল্টার’ বাতাসের ক্ষতিকর সূক্ষ্ম কণা ৯৯.৯৮ শতাংশ পর্যন্ত দূর করে, ফলে ব্যবহারকারীরা সতেজ ও পরিষ্কার বাতাস পান।

বেকো এসির পরিষ্কারে কোনো ঝামেলা নেই। ‘অটো-ক্লিন ফাংশন’ স্বয়ংক্রিয়ভাবে ফ্রস্টিং ও ডি-ফ্রস্টিং চক্রের মাধ্যমে ভেতরের ধুলাবালি, ময়লা, ভাইরাস ও ব্যাকটেরিয়া পরিষ্কার করে বিশুদ্ধ বাতাস দেয়।

নিরাপদ এসি বেকো

নিরাপত্তার জন্য বেকো এসিতে ‘অটো-ডায়াগনোসিস অ্যান্ড সেফটি’ প্রযুক্তি রয়েছে। লিকেজ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে ডিসপ্লেতে ত্রুটির কোড দেখায়, যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ করে। ‘গোল্ড হাইড্রোফিলিক ফিনস’ কনডেনসার বৃষ্টি, নোনতা পানি, বাতাসের বাষ্প ও ক্ষয়কারী উপাদান থেকে সুরক্ষা দেয় এবং মরিচা রোধ করে।

বিদ্যুৎ-সাশ্রয়ী এসি বেকো

বেকো এসি বিদ্যুৎ-সাশ্রয়ী। এতে ‘ইনভার্টার কম্প্রেসর’ ও ‘আলট্রা-লো এনার্জি কনজাম্পশন টেকনোলজি’ বিদ্যুৎ অপচয় রোধ করে নির্বিঘ্ন চালায়। পরিবেশবান্ধব ‘আর-৩২’ গ্যাস ব্যবহার করা হয়েছে।

সিঙ্গার-বেকো ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে। নির্দিষ্ট মডেলে মূল্যছাড়, ৩ হাজার ৭০০ টাকা থেকে মাসিক কিস্তি এবং ১২ মাসের ০ শতাংশ সুদের সুবিধা রয়েছে। এছাড়া ১২ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি, ৩ বছরের পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি এবং সম্পূর্ণ ফ্রি ইনস্টলেশন দেওয়া হচ্ছে।