দেশের বিভিন্ন জেলায় বিপুল ব্যয়ে আধুনিক হাসপাতাল ভবন তৈরি করা হয়েছে। কিন্তু বছরের পর বছর এগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতাল ভবন নির্মিত হলেও কার্যক্রম শুরু হয়নি—এমন দৃশ্য লক্ষ্য করা গেছে রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায়।
এসব হাসপাতালের মধ্যে রয়েছে রাজশাহী শিশু হাসপাতাল, খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল, রংপুর শিশু হাসপাতাল, বরিশাল শিশু হাসপাতাল, কুমিল্লা শিশু হাসপাতাল ও সিলেট জেলা হাসপাতাল।






