মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ বছর বয়সী কিংবদন্তি ভারতীয় গায়িকা আশা ভোসলে। শনিবার কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানালেও, তাঁর নাতনি জানাই ভোসলে ইনস্টাগ্রামে জানিয়েছেন, দাদি অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্য সকলে প্রার্থনা করছেন। আট দশকেরও বেশি সময় ধরে সংগীতজীবন কাটিয়েছেন আশা ভোসলে। এ সময় তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মবিভূষণসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।
এলভিস প্রিসলির বিদেশ সফর আটকে দিতেন কে
১৬ আগস্ট, ২০২৬ এ ৮:১৫ অপরাহ্ণ