চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজার এলাকার পিএবি সড়কে এ মিছিল সংঘটিত হয়।
এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দুই মিনিটের ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক শেখ মুজিবুর রহমান, এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপর তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। পরবর্তীতে তারা সড়ক থেকে সরে যান।
জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “মিছিলের বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা খোঁজ নিয়ে কয়েকজনকে শনাক্ত করেছি। তাঁদের আটকের চেষ্টা চলছে।”






