রসনা
তরমুজের পুডিং বানানো সহজ। বৈশাখের দিন অতিথি আপ্যায়নে বাড়িতেই তৈরি করতে পারেন এই সুস্বাদু পুডিং। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০
উপকরণ
১/৫
তরমুজের পুডিংয়ের জন্য লাগবে তরমুজের রস ৩ কাপ, চিনি ৩ টেবিল চামচ, লেবুর রস আধা চা–চামচ, আগার আগার ৩ টেবিল চামচ।
ছবি: কবির হোসেন
প্রণালি
২/৫
তরমুজের টুকরা পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
ছবি: কবির হোসেন
৩/৫
৩ কাপ রস ছেঁকে নিয়ে সঙ্গে চিনি, আগার আগার, সামান্য লেবুর রস মিশিয়ে চুলায় জ্বাল দিন।
ছবি: কবির হোসেন
৪/৫
বলক আসার পর চুলা থেকে নামিয়ে ডাইসে ঢেলে দিন। ঠান্ডা হয়ে জমে গেলে নরমাল ফ্রিজে রেখে দিন।
ছবি: কবির হোসেন
৫/৫
২০ থেকে ২৫ মিনিট পর পুডিং ফ্রিজ থেকে বের করে নিন।
ছবি: কবির হোসেন
আরও পড়ুন
শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন
০৮ এপ্রিল ২০২৬
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রসনা থেকে আরও দেখুন
খাবার
তরমুজ
মিষ্টি রেসিপি
রেসিপি
তারা সুতারিয়া ফিরে গেলেন পঞ্চাশের দশকে, দেখুন ৯টি ছবি
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:৪২ অপরাহ্ণ