মুক্তকণ্ঠ ট্রাস্টের আয়োজনে অনলাইনে একটি মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৩১ জানুয়ারি সভাটি সম্পন্ন হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘মনের জট খুলুন: মানসিক চাপ কমানোর কৌশল’ বিষয়ে আলোচনা করেন। এই আলোচনা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো।

বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে আমাদের মনে নানা জটিলতা গজায় এবং জট পাকতে থাকে। দিনের শেষে এই জট মনে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এই চাপ কমানোর সহজ ও কার্যকর উপায় কী? ডা. ফারজানা রহমান তিনটি বিষয়ের উপর জোর দেন। যেমন—

  • ডিজিটাল ডিটক্স: অন্তত ৩০ মিনিট মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকা।

  • শিথিলায়ন (Relaxation): অন্ধকার ঘরে চোখ বন্ধ করে শুয়ে শরীরকে সম্পূর্ণ শিথিল করে দেওয়া।

  • ছোট অভ্যাস: এক গ্লাস ঠান্ডা পানি পান করা, আয়নায় নিজের দিকে তাকানো অথবা প্রিয় কোনো বই পড়া।

তিনি আরও জানান, “সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের জন্য অন্তত ৫ থেকে ৩০ মিনিট সময় রাখা জরুরি। এটি মানসিক জট খুলতে এবং নতুন করে শক্তি সঞ্চয় করতে সাহায্য করে।”