রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাব-২ অভিযান চালায়। এ অভিযানে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে। তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২–এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২–এর আভিযানিক দল গতকাল রাতে জেনেভা ক্যাম্পে এ অভিযান চালায়।

র‍্যাব-২ জানায়, অভিযানে ১টি দেশি পিস্তল, ৭টি সামুরাই, ১৮০ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা ও ৬০টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাপ্ত তথ্য যাচাই–বাছাই সাপেক্ষে র‍্যাব-২ ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।