ভিভো বাংলাদেশ দেশের বাজারে ২০০ মেগাপিক্সেলের ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরাযুক্ত ‘ভিভো ভি৭০ এফই’ ফোন আনার ঘোষণা দিয়েছে। এই ফোনে শক্তিশালী ক্যামেরার সঙ্গে ১/১.৫৬ ইঞ্চি এইচপি ফাইভ সেন্সর রয়েছে, যা ছবি তোলার সময় বেশি আলো গ্রহণ করে ছবির উজ্জ্বলতা বাড়ায়। এছাড়া ৩০ গুণ জুম এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশনের সুবিধায় চলন্ত অবস্থাতেও স্থির ছবি ক্যাপচার করা সম্ভব। এই হালনাগাদ প্রযুক্তির ফোন কিনলে স্মার্ট ঘড়িও উপহার পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিভো বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছবিতে সৃজনশীলতা যোগ করতে ফোনে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে স্নো টাউন বা অরোরার মতো ইফেক্ট যোগ করা যায়। এআই ইরেজ ৩ এবং এআই রিটাচ সুবিধায় ছবির অপ্রয়োজনীয় অংশ সহজে মুছে ফেলা সম্ভব। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসরে চালিত এই ফোন আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং সমর্থন করে, তাই পানি-ধুলোয় এটি নষ্ট হয় না।

ফোনে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি রয়েছে, যা দ্রুত চার্জিং নিশ্চিত করে। এছাড়া ব্যাটারি কমপক্ষে পাঁচ বছর ভালো অবস্থায় থাকে, ফলে চার্জ শেষ হওয়ার চিন্তা থেকে মুক্তি। ১.৫ কে ইনফিনিটি অ্যামোলেড পর্দায় উন্নত রেজোল্যুশনের ছবি-ভিডিও দেখা সহজ।

ফোনের ধারণক্ষমতা ২৫৬ গিগাবাইট এবং সংস্করণভেদে ৮ ও ১২ গিগাবাইট র‍্যাম রয়েছে। দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫৬ হাজার ৯৯৯ টাকা ও ৬৫ হাজার ৯৯৯ টাকা। আজ বৃহস্পতিবার থেকে আগাম অর্ডার দেওয়া যাবে এবং ক্রেতারা বাড়তি খরচ ছাড়াই কিস্তিতে কিনতে পারবেন।

এছাড়া ভিভো ভি৭০ ফোনেরও আগাম অর্ডার শুরু করেছে ভিভো বাংলাদেশ। এতে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা রয়েছে এবং ধারণক্ষমতা ২৫৬ ও ৫১২ গিগাবাইট। ৮ গিগাবাইট র‍্যামযুক্ত এই ফোনের দাম যথাক্রমে ৬৮ হাজার ৯৯৯ টাকা ও ৮৭ হাজার ৯৯৯ টাকা। এটি কিনলেও স্মার্ট ঘড়ি উপহার পাওয়া যাবে।