বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটে। জ্বরের ওষুধ না পাওয়ায় ফিরে আসা এক শিক্ষার্থীকে চিকিৎসক স্কেল দিয়ে মারার চেষ্টা করলে সানিম নামের সেই শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে হাসপাতালে ফিরে আসেন। এ ঘটনায় বাকবিতণ্ডা চলতে থাকে এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

প্রতিবাদে চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ রাখায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।