যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ তাদের দূতাবাস থেকে ভিসা ও অন্যান্য সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একটি যৌথ বিবৃতিতে এই ১৩ দেশ স্বাক্ষর করে বাংলাদেশিদের জন্য কয়েকটি নির্দেশনা জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট এবং অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের জন্য আবেদনকারীদের দপ্তরীয় প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করতে হবে।
স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।






