কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ধরে ইন্টারনেটে ধীরগতি দেখা দিতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আজ বুধবার পাঠানো সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি জানায়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে দেশে ইন্টারনেটের গতি কমে যাওয়া বা সেবায় আংশিক বিঘ্ন ঘটতে পারে।

তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৪) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো স্বাভাবিকভাবেই চলমান থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।