রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ২৩ শিশু হামের লক্ষণ দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
শংকর কে বিশ্বাস জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১০ জন। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় ওই ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
জরুরি বিভাগের ইনচার্জ আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে মোট ভর্তি হয়েছে ৪৫২ জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।






