নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুসারে, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্রের যাচাই-বাছাই কাজ সম্পন্ন হবে ২২ ও ২৩ এপ্রিল। প্রার্থীদের প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।






