রাজধানীর কারওয়ান বাজারে স্টার কাবাব রেস্তোরাঁর পাশের গাড়ির শোরুমে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিক তথ্য অনুসারে, এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় রাত ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এসব তথ্য মুক্তকণ্ঠকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হটলাইনের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার শিহাব সরকার। তিনি তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণ জানাতে পারেননি।