অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের হাতে ১-০ গোলে পরাজিত হয়ে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
থাইল্যান্ডের নন্থাবুরিতে আজ ম্যাচের ৪৯ মিনিটে ভিয়েতনামের থি থু লিন এনগুয়েন একমাত্র গোলটি করে দলকে জয় এনে দেন। এই হারের ফলে বাংলাদেশের শেষ আটে প্রবেশের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ থাইল্যান্ডের কাছে ৩-২ এবং চীনের কাছে ২-০ গোলে হেরে যায়। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তিন গ্রুপের তৃতীয় স্থানের দলগুলোর মধ্যে শীর্ষ দুটিতে থাকতে হতো বাংলাদেশকে। কিন্তু তিন ম্যাচেই পরাজয়ে তারা নিজেদের গ্রুপে চতুর্থ স্থানে থমকে যায়।
বিস্তারিত আসছে...






