বাংলাদেশে তাপমাত্রা বাড়ছে দ্রুতগতিতে, ফলে এয়ার কন্ডিশনারের চাহিদা লাফিয়ে উঠেছে। এখন ব্যবহারকারীরা শুধু ঠান্ডা বাতাস চান না, বিদ্যুৎ সাশ্রয়, স্বাস্থ্যকর পরিবেশ এবং সহজ নিয়ন্ত্রণের সমন্বয় খুঁজছেন। এই চাহিদা পূরণ করছে হায়ার এসি, যেখানে এআই প্রযুক্তি কুলিং অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন করে তুলেছে।
এআই-ভিত্তিক স্মার্ট কুলিং
হায়ার এসির ‘এআই ক্লাইমেট কনট্রোল’ প্রযুক্তি রুমের তাপমাত্রা, আর্দ্রতা এবং পরিবেশের পরিবর্তন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে কুলিং সেট করে। এতে ব্যবহারকারীদের রিমোট বারবার হাতে নিতে হয় না, কুলিং থাকে স্থির এবং আরামদায়ক।
এছাড়া ‘এআই ইকো’ ফিচার ব্যবহারকারীর অভ্যাস বিশ্লেষণ করে কম্প্রেসরের লোড নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করে, যা দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল কমায়। আর ‘এআই ইলেকট্রিসিটি মনিটরিং’ রিয়েল-টাইমে বিদ্যুৎ খরচ দেখিয়ে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণের সুযোগ দেয়। ফলে হায়ার এসি হয়ে উঠেছে স্মার্ট এবং ব্যবহারকেন্দ্রিক কুলিং সিস্টেম।
অ্যাপে সব নিয়ন্ত্রণ
‘হাই–স্মার্ট অ্যাপ’ দিয়ে দূর থেকে এসি চালু-বন্ধ, তাপমাত্রা সেট এবং বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ সম্ভব। এতে দৈনন্দিন জীবনে সুবিধা ও স্বাচ্ছন্দ্য বাড়ে।
গরমে অটুট পারফরম্যান্স
‘হায়ার আলটিমেট কুল’ এসির ‘টি–থ্রি ইনভার্টার কম্প্রেসর’ ৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০০ ভাগ কুলিং দেয় এবং ৭০ ডিগ্রি পর্যন্ত স্থিতিশীলভাবে চলে। তীব্র গরমেও পারফরম্যান্সে কোনো ত্রুটি নেই।
হেক্সা ইনভার্টারের শক্তি
‘হেক্সা ইনভার্টার’ প্রযুক্তিতে ফুল ডিসি কম্প্রেসর, ফুল ডিসি মটর, ইলেকট্রনিক এক্সপ্যানশন ভাল্ভ এবং উন্নত ইনভার্টার কন্ট্রোলের সমন্বয় রয়েছে। এতে দ্রুত কুলিং, স্থির তাপমাত্রা, কম বিদ্যুৎ খরচ এবং কম শব্দ নিশ্চিত হয়।
স্বাস্থ্যকর বাতাসের নিশ্চয়তা
‘ইউভিসি প্রো স্টেরিলাইজেশন’ এবং ‘পিউরিকুল’ মডেলের ‘সুপার আইএফডি ফিল্টার’ ক্ষতিকর জীবাণু ও ধূলিকণা দূর করে পরিষ্কার বাতাস দেয়।
স্বয়ংক্রিয় পরিচ্ছন্নতা
‘ফ্রস্ট সেল্ফ ক্লিন’ প্রযুক্তি অভ্যন্তরীণ অংশ পরিষ্কার রাখে, যা যন্ত্রের দীর্ঘায়ু বাড়ায় এবং রক্ষণাবেক্ষণ কমায়।
আকর্ষণীয় ডিজাইন
‘হায়ার গ্র্যাভিটি এআই সিরিজ’ বাংলাদেশের প্রথম ‘ফেব্রিক ফিনিশযুক্ত এআই ক্লাইমেট কনট্রোল এসি’, যা আধুনিক ঘরে প্রিমিয়াম লুক দেয়। ‘হায়ার আলটিমেটকুল টি–থ্রি’ প্রিমিয়াম ব্ল্যাক মিরর ফিনিশে, ‘হায়ার পিউরিকুল সিরিজ’ স্ট্যারি সিলভার রঙে এবং ‘হায়ার জেনগ্লো কালার সিরিজ’ আর্কটিক ব্লু ও ব্লাশ পিংকে অনলাইনে পাওয়া যায়।
দীর্ঘ ওয়ারেন্টি
১২ বছর কম্প্রেসর ওয়ারেন্টি, ৫ বছর স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং ২ বছর ফ্রি সার্ভিস ব্যবহারকারীদের নিশ্চিন্ত করে।
এআই প্রযুক্তি, স্মার্ট নিয়ন্ত্রণ এবং উন্নত পারফরম্যান্সের মাধ্যমে হায়ার এসি আরাম, নিয়ন্ত্রণ, স্বাস্থ্য এবং নিরাপত্তা একসঙ্গে দিচ্ছে।






