জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। আজ বিকেলে সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত এডহক কমিটির প্রতিবেদন তুলে ধরেন। আমিনুল এহসান জানিয়েছেন, তামিমের নেতৃত্বে তিন মাস মেয়াদে ১১ সদস্যের বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি আইসিসিকে ইমেইলে জানিয়ে কমিটির নামও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।
বিস্তারিত আসছে...






