গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে হাজির করেছে। আজ মঙ্গলবার বেলা ১টার পর ডিবি কার্যালয় থেকে তাঁকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যাওয়া হয়। এই মামলায় শিরীন শারমিন চৌধুরীর দুই দিনের রিমান্ড চেয়ে ডিবি আবেদন করেছে।