গত বছরের ১০ নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলি চালিয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাঈফ মামুনকে হত্যা করা হয়। ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়লেও ভিডিওতে খুনিদের চেনার মতো কোনো স্পষ্ট চিহ্ন ছিল না। ফলে তদন্ত এগিয়ে নেওয়া ছিল কঠিন। কোনো সূত্র না পেয়ে ডিবির এক কর্মকর্তা ভিডিওটি তাঁর এক ‘সোর্স’-এর কাছে দেখান। মাত্র কয়েক সেকেন্ড দেখেই ‘সোর্স’টি বলে ওঠেন, ‘স্যার, একজনের গুলির ধরন কুত্তা ফারুকের মতো।’

গান–কবিতা–আলোচনায় কামাল লোহানীকে স্মরণ
২০ জুন, ২০২৬ এ ১০:৪২ অপরাহ্ণ





