সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তকারী পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম কুমিল্লার আদালতে হাজির হয়ে মামলার অগ্রগতি তুলে ধরেছেন। হত্যাকাণ্ডের এক দশক পর তৎকালীন কুমিল্লা সেনানিবাসের সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক জাহাঙ্গীর ওরফে জাহিদ—এই সন্দেহভাজন সাবেক তিন সেনা সদস্যের ডিএনএ নমুনা মিলানোর জন্য আবেদন করেন। আদালত এতে সম্মতি প্রদান করেছেন। ২০১৭ সালে সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল।
কুষ্টিয়ায় হঠাৎ বদলি দুই থানার ওসির
১৬ আগস্ট, ২০২৬ এ ৭:১৮ অপরাহ্ণ