সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা। এই নতুন সময়সূচি অনুসারে হাইকোর্ট চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত।
এ সময়ের মধ্যে বেলা সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এই বিজ্ঞপ্তি জারি করেন।
৬ এপ্রিল (আজ সোমবার) থেকে এই সময়সূচি অনুসারে আদালত চলবে। অফিসের সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।






