ট্রাস্ট ব্যাংক এমএফএস সেবার অধীনে ট্রাস্ট অ্যান্ড পে'র পরিবেশক, ডিলার ও মার্চেন্টদের জন্য বিশেষ অর্থায়ন সুবিধা চালু করেছে। এক বিজ্ঞপ্তিতে ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার জাহাঙ্গীর গেটে অবস্থিত ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে এ সুবিধা উদ্বোধন করা হয়। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী এই অর্থায়ন সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংক ও ট্রাস্ট অ্যান্ড পে'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সুবিধার আওতায় ট্রাস্ট অ্যান্ড পে'র পরিবেশক নেটওয়ার্ককে প্রয়োজনীয় চলতি মূলধন অর্থায়ন প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সুবিধা বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা প্রসারের পাশাপাশি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।