মুক্তকণ্ঠ ট্রাস্টের নিয়মিত মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৩ সালের ২০ মে (শনিবার) মুক্তকণ্ঠ ট্রাস্টের আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের ১৬৮তম এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানসিক স্বাস্থ্য বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।

সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান বলেন, ‘আমাদের এ প্রজন্মের সন্তানেরা প্রযুক্তির কারণে মুহূর্তেই জানতে পারছে দূরদেশের বাবা-মায়েরা তাদের সন্তানদের সাথে কেমন আচরণ করছেন। এই সহজলভ্য তথ্যের কারণে তারা নিজেদের জীবনের সাথে একটি অদৃশ্য তুলনা শুরু করে। আর এই তুলনা থেকেই মূলত সন্তানদের মন খারাপের সূত্রপাত হয়। যার ফলে দেখা যায় যে, এই ডিজিটাল আসক্তি ও তুলনামূলক মানসিকতা শিশুদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। সুতরাং এগুলো থেকে নিজেকে দূরে থাকতে হবে এবং সন্তানকেও দূরে রাখতে হবে।’