জাতীয় সংসদ আজ অন্তর্বর্তী সরকারের জারি করা দুটি অধ্যাদেশ অনুমোদন করেছে। এতে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে এবং সরকারি কর্মচারীদের অসদাচরণ ও দণ্ডসংক্রান্ত বিধান আইনে রূপ নিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিল দুটি উত্থাপন করেন। কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় মাত্র আট মিনিটে কণ্ঠভোটে বিল দুটি পাস হয়। এ নিয়ে মোট চারটি অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে।