প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জিগাতলায় সিনেমা দেখেছেন। সাপ্তাহিক ছুটির দিনটিতে বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রোজেক্ট হেইল মেরি’ ছবিটি উপভোগ করেন তাঁরা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয়ে শেষ হয়েছে রাত ১০টা ১০ মিনিটে। এই ঘটনাটি নিশ্চিত করেছেন তিনি।
চলতি বছর মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’। অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।






