বাংলাদেশে গত দুই বছরে শিশুদের নিয়মিত টিকাদানে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতি তৈরি হওয়াই হামের বর্তমান প্রাদুর্ভাবের প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশের ৫৬ জেলায় এই রোগ ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয় এ তথ্য লিখিতভাবে মুক্তকণ্ঠকে জানিয়েছে।

মুক্তকণ্ঠ হামের পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা তাদের কাছে থাকা সর্বশেষ তথ্য শেয়ার করেছে।