নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপালী ব্যাংকের বরপা শাখা নতুন স্থানে স্থানান্তর করেছে। গতকাল বুধবার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের সাউদ টাওয়ারের দ্বিতীয় তলায় আধুনিক ও গ্রাহকবান্ধব পরিবেশে শাখাটির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে রূপালী ব্যাংক জানায়, শাখা স্থানান্তর উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "গ্রাহকদের উন্নত এবং আরও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রূপালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে রূপালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান শেখ মনজুর করিম। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জোনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন। ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, মো. শাফি উদ্দিন, মো. আবু তাহের প্রধান, মোহাম্মদ মনসুর আলমসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা।