দেশীয় বেসরকারি বিমান কোম্পানি নভোএয়ার সকল রুটে টিকিটের দামে ১৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে। একইসঙ্গে কক্সবাজার ভ্রমণের জন্য বিশেষ প্যাকেজও চালু করেছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, যাত্রীরা ‘SUMMER15’ প্রোমো কোড ব্যবহার করে সংস্থাটির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনলে এই ছাড় পাবেন।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।

কক্সবাজার ভ্রমণ সহজ-সাশ্রয়ী করতে তিন দিন দুই রাতের একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এটি মাসিক সর্বনিম্ন ২,৩২৩ টাকা কিস্তিতে কেনা যাবে। ছয় মাসে কিস্তি পরিশোধ করা সম্ভব এবং এতে কোনো অতিরিক্ত চার্জ বা ফি লাগবে না।

প্যাকেজে কক্সবাজারের ১৭টি হোটেলের মধ্যে পছন্দমতো একটি বেছে নেওয়া যাবে। হোটেলের ধরন অনুযায়ী দাম ভিন্ন হবে। তবে সুবিধা পেতে কমপক্ষে দুজনের জন্য প্যাকেজ কিনতে হবে।

এই প্যাকেজে কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকিট (সব ধরনের ট্যাক্সসহ), হোটেলে থাকা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাতায়াত অন্তর্ভুক্ত রয়েছে।

বিস্তারিত জানতে ১৩৬০৩ নম্বরে কল করা যাবে বা নভোএয়ারের ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।