জ্বালানি তেলের অবৈধ মজুত ধরতে সরকার সারা দেশে অভিযান চালিয়ে যাচ্ছে। ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৬৪টি জেলায় মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১৬টিতে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য উপস্থাপন করেন।

জ্বালানি বিভাগের উপস্থাপনায় জানানো হয়, উদ্ধারকৃত জ্বালানি তেলের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার ডিজেল। এছাড়া ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রল উদ্ধার করা হয়েছে। অবৈধ মজুতকারীদের কাছ থেকে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

(বিস্তারিত আসছে)