পবিত্র ঈদুল ফিতরের যাত্রাপথে দেশের সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়কপথেই ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জনের মৃত্যু ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বিভিন্ন গণমাধ্যমের খবর পর্যালোচনা করে সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল এই প্রতিবেদন তৈরি করেছে।