বড় বিনিয়োগ, এআই নিয়ে উত্তেজনা এবং উত্তরাধিকারের সমন্বয়ে গত এক বছরে অল্প বয়সে শতকোটিপতি হওয়া কিছুটা সহজ হয়েছে।

ফোর্বস ম্যাগাজিনের ২০২৬ সালের ‘বিলিয়নিয়ার’ তালিকায় ৩০ বছরের কম বয়সী শতকোটিপতিদের সংখ্যা রেকর্ড স্তরে পৌঁছেছে। তাঁদের সংখ্যা ৩৫ জন। বিশ্বের মোট ৩ হাজার ৪২৮ শতকোটিপতির মধ্যে তারা মাত্র ১ শতাংশ, যা ২০২৫ সালের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।

ওষুধের দোকান, প্লাম্বিং সরঞ্জাম থেকে শুরু করে শেয়ারবাজারের পূর্বাভাস এবং এআই-ভিত্তিক কোডিং—বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা করে তারা এই সম্পদ অর্জন করেছেন। অধিকাংশই উত্তরাধিকার পেয়েছেন, তবু রেকর্ড ১২ জন নিজের প্রয়াসে এই অবস্থানে উঠে এসেছেন।

এবার বিশ্বের সবচেয়ে কম বয়সী আত্মপ্রতিষ্ঠিত শতকোটিপতিরা প্রথমবার তালিকায় এসেছেন। এআইভিত্তিক স্টার্টআপ মেরকরের প্রতিষ্ঠাতা ত্রয়ী—সূর্য মিধা, ব্রেন্ডান ফুডি ও আদর্শ হিরেমাথ—প্রত্যেকের বয়স ২২ বছর এবং সম্পদ ২২০ কোটি ডলার। অর্থাৎ জীবনের প্রতি বছরে গড়ে ১০ কোটি ডলার সম্পদ তৈরি করেছেন তারা।

চলতি মাসের ১ তারিখের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ৩৫ অনূর্ধ্ব–৩০ বছর বয়সী শতকোটিপতির মধ্যে সবচেয়ে কম বয়সীদের দেখা যাক।

পেদ্রো লাতিন আমেরিকার সবচেয়ে বড় বৈদ্যুতিক মোটর কোম্পানি ডব্লিউইজির একজন বড় শেয়ারহোল্ডার। শেয়ারধারীদের মধ্যে আছেন তাঁর ভাই ফেলিপে ও বোন অ্যামেলি।

কেভিন লেহম্যান উত্তরাধিকারসূত্রে সম্পদ পেয়েছেন। ২০১৭ সালে তাঁর বয়স মাত্র ১৪ বছর হলে বাবা তাঁকে ধীরে ধীরে ব্যবসায় যুক্ত করেন। জার্মানির শীর্ষ ওষুধের চেইন ডিএম-ড্রোগেরি মার্ক্টের ৫০ শতাংশ শেয়ারের উত্তরাধিকারী কেভিন। লেহম্যানের বাবা ১৯৭৪ সালে এই ব্র্যান্ডে প্রথম বিনিয়োগ করেছিলেন।

হিরেমাথ ২০২৩ সালে মেরকরের সহপ্রতিষ্ঠাতা হন। তিনি ব্রেন্ডান ফুডি ও সূর্য মিধার সঙ্গে মিলে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানি বড় এআই ল্যাবগুলোর মডেল ট্রেনিংয়ে সহায়তা করে।

এআইভিত্তিক সফটওয়্যার কোম্পানি মেরকরের সিইও ব্রেন্ডান ফুডি। ২০২৩ সালে মেরকর প্রতিষ্ঠার পর তিনি জর্জটাউন ইউনিভার্সিটি থেকে পড়া ছেঁড়েন। তার আগে দুটি স্টার্টআপ শুরু করেছিলেন, যা সফটওয়্যারভিত্তিক ছিল।

সূর্য বিশ্বের সর্বকনিষ্ঠ আত্মপ্রতিষ্ঠিত শতকোটিপতি। তিনি ও তাঁর দুই সহপ্রতিষ্ঠাতা—প্রত্যেকে কোম্পানির প্রায় ২২ শতাংশ শেয়ারের মালিক। ভারতীয় অভিবাসী পিতা-মাতার সন্তান সূর্য ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় জন্মগ্রহণ করেন। মিধা ও তাঁর সহপ্রতিষ্ঠাতা ব্রেন্ডান ফুডি ও আদর্শ হিরেমাথ ২০২৫ সালের অক্টোবরে বিশ্বের তিন কনিষ্ঠ আত্মপ্রতিষ্ঠিত শতকোটিপতি হিসেবে তালিকায় আসেন। তাঁদের এআই কোম্পানি মেরকরের মূল্যায়ন হয় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার।

নেক্সনের প্রতিষ্ঠাতা কিম জং-জুর (মৃত্যু ২০২২) কনিষ্ঠ কন্যা কিম জং-ইউন। দক্ষিণ কোরিয়া-জাপানভিত্তিক এই অনলাইন গেমিং কোম্পানিতে তাঁর মালিকানা প্রায় ৯ শতাংশ। নেক্সন বর্তমানে ৮০টির বেশি লাইভ গেম পরিচালনা করে, যার মধ্যে ম্যাপলস্টোরি, কার্টরাইডার ও ডানজিয়ন অ্যান্ড ফাইটার।

হোল্ডিং কোম্পানি ডেলফিনে ক্লেমেন্তের ১২ দশমিক ৫ শতাংশ শেয়ার রয়েছে। বিশ্বখ্যাত চশমা কোম্পানি এসিলরলাক্সোটিকায় ডেলফিনের বিনিয়োগ আছে। রে-ব্যান ও পারসোলের মতো ব্র্যান্ডের চশমা বানায় এসিলরলাক্সোটিকা।

লিভিয়া লাতিন আমেরিকার সবচেয়ে বড় বৈদ্যুতিক মোটর কোম্পানি ডব্লিউইজির অন্যতম শেয়ারধারী। এই কোম্পানিতে তাঁর শেয়ার ৩ দশমিক ১ শতাংশ। ডব্লিউইজি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর পিতামহ ভের্নার রিকার্ডো ভয়গ্ট। তাঁর সঙ্গে ছিলেন প্রয়াত বিলিয়নিয়ার এগন জোয়াও দা সিলভা ও জেরালদো ভার্নিংহাউস।

জার্মানির ওষুধ কোম্পানি বোয়েরিঙ্গার ইনগেলহাইমের সর্বকনিষ্ঠ উত্তরাধিকারী ফন বাউমবাখ। ২০১৫ সাল থেকে কোম্পানির নেতৃত্বে আছেন তাঁর পরিবারের একজন। এখন দায়িত্বে জোহানেসের চাচা হুবার্টুস ফন বাউমবাখ। তিনি অস্ট্রিয়ার প্রতিযোগিতামূলক স্কিইং লিগে অংশ নেন।

বিশ্বের সবচেয়ে কম বয়সী শতকোটিপতির তালিকায় প্রথম অ্যামেলি ভয়গ্ট ত্রেজেস। লাতিন আমেরিকার সবচেয়ে বড় বৈদ্যুতিক মোটর কোম্পানি ডব্লিউইজির বৃহৎ শেয়ারধারী তিনি। ডব্লিউইজি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর দাদা ভের্নার রিকার্ডো ভয়গ্ট। বিশ্বের ১০টির বেশি দেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই বহুজাতিক কোম্পানির কারখানা রয়েছে। বছরে এর আয় প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার।