উপকরণ:
- ময়দা: আধা কাপ
- ডিম: ১টা
- শুকনা ফল (কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম): ১ টেবিল চামচ
- তেল অথবা মাখন: ২ টেবিল চামচ
- এসেন্স: ২ ফোঁটা
- তরল দুধ: আধা কাপ
- খাবার রং (ইচ্ছা): কয়েক ফোঁটা
- বেকিং পাউডার: আধা চা-চামচ
- চিনি: আধা কাপ
প্রস্তুতির পদ্ধতি:
- একটা মগে ডিম ফেটে চিনি, দুধ, তেল অথবা মাখন মেশান।
- এতে এসেন্স অথবা দারুচিনিগুঁড়া সামান্য মেশান।
- খাবার রং দিতে চাইলে দিন।
- ময়দা ও বেকিং পাউডার মেশান।
- এবার একটি মগের অর্ধেকটা পরিমাণ কেকের ব্যাটার দিন।
- তারপর বাদামকুচি, কিশমিশ দিয়ে মগ মাইক্রোওভেনে ২ মিনিট রাখুন।
- ২ মিনিটেই কেক তৈরি হয়ে যাবে।






