চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসাধীন অবস্থায় মোট ১২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আইসিইউয়ে নেওয়ার পরও ৯ জনের ও আইসিইউর অপেক্ষায় থাকা তিন শিশুর মৃত্যু ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ১৮ মার্চ রাজশাহী বিভাগের ১৫৩ রোগীর নমুনা পরীক্ষায় ৪৪ জনের হাম পজিটিভ হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনায় সংক্রমণ সবচেয়ে বেশি। ১ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহীতে ৮৪ জন হামের রোগীকে আইসিইউয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ
২০ জুন, ২০২৬ এ ৫:৩৩ অপরাহ্ণ





