ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে প্রিমিয়াম লাইফস্টাইল ও ডাইনিং সুবিধা ভোগ করতে পারবেন। তারা মোজাইক রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার পাবেন সারা বছর। এই সুবিধার জন্য ব্র্যাক ব্যাংক ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে চুক্তি করেছে। ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহীয়ুল ইসলাম ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার ডিরেক্টর অব হিউম্যান রিসোর্সেস নাজমুল হুদা। ব্র্যাক ব্যাংক জানায়, চুক্তির আওতায় গ্রাহকেরা মোজাইক, কানেকশনস ও হাউস অব হান-এ আ লা কার্ট ডাইনিংয়ে ১০ শতাংশ মূল্যছাড় পাবেন। এছাড়া হোটেলের হেলথ ক্লাব, সুইমিং পুল এবং ভেন্যু বুকিংয়েও ১০ শতাংশ ছাড় ভোগ করতে পারবেন।

চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার ফাইন্যান্স ডিরেক্টর সুজন সাহা, বিক্রয় ও বিপণনের ক্লাস্টার ডিরেক্টর মো. নজরুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম ও মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক দীপক চন্দ্র দাস প্রমুখ।