মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে অনলাইনে একটি মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এর আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি সভাটি হয়। কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম সভায় ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করণীয়’ বিষয়ে আলোচনা করেন। এ আলোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো।
শিশুর সঙ্গে নিরাপদ ও মজবুত আবেগের সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ডা. রাহেনুল ইসলাম কয়েকটি দিক তুলে ধরেন। তিনি বলেন, শিশু যখন কোনো ভুল করে বা বিপদে পড়ে, তখন সে যেন প্রথমেই আপনার কাছে আসার সাহস পায়। সম্পর্কটি এমন হওয়া উচিত যেখানে:
আগে শোনা, পরে বলা: শিশু কথা বলা শুরু করা মাত্রই উপদেশ বা বিচারকের আসনে না বসে ধৈর্য ধরে তার কথা শেষ পর্যন্ত শুনতে হবে।
সমমর্মিতা: তার কষ্টটাকে ছোট করে না দেখে (যেমন: "এতে কান্নার কী আছে?") বরং তার অনুভূতির গুরুত্ব দেওয়া।
ভয়হীন পরিবেশ: সে যেন এটা নিশ্চিত থাকে যে, সত্যি কথা বললে আপনি তাকে শাসন করার বদলে সাহায্য করবেন।






