ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার এন এম নাসিরুদ্দিনকে ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র নিযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের একটি আদেশে তাকে পরিবহন বিভাগ থেকে বদলি করে এই দায়িত্ব দেওয়া হয়।
একই আদেশে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে পরিবহন বিভাগের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, পি অ্যান্ড আর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়াহিউল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে স্থানান্তর করা হয়েছে।






