যুক্তরাজ্যের লন্ডনে রেস্তোরাঁয় ‘কিচেন পোর্টার’ হিসেবে কাজ শুরু করেছিলেন ইসমাইল হোসেন। রেস্তোরাঁর ব্যস্ত রান্নাঘরে তিনি দিনের পর দিন দাঁড়িয়ে কাজ করেন। এখন এই বাংলাদেশি বিবিসির জনপ্রিয় ‘মাস্টারশেফ: দ্য প্রফেশনালস’ শীর্ষক পেশাদার রান্নার প্রতিযোগিতার সেমিফাইনালের মঞ্চে। ইসমাইল রাজশাহীর ছেলে। বিবিসির এই প্রতিযোগিতার আসরে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও বৈচিত্র্য তুলে ধরে তিনি বিচারকদের নজর কেড়েছেন। তাঁর হালিম ও বিফ ভুনায় বিচারকেরা মুগ্ধ। এ নিয়ে এখন চলছে আলোচনা।

রাঙামাটিতে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ছিলেন শিক্ষিকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
২০ জুন, ২০২৬ এ ২:৫৭ অপরাহ্ণ





