আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মোঃ আমিনুল ইসলাম ঝন্টু এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
পেশায় একজন দলিল লেখক আমিনুল ইসলাম ঝন্টু দীর্ঘদিন ধরে বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরি গাড়ি এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তিনি বিভিন্ন সময়ে ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সম্প্রতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত খাদ্য ও পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সংগঠনের পাশে থেকে সহযোগিতা প্রদান করেন।
এলাকাবাসীর মতে, আমিনুল ইসলাম ঝন্টু একজন মানবিক ও সহযোগিতাপরায়ণ ব্যক্তি, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। অতীতেও কেউ তার কাছে সাহায্য চাইলে তিনি যথাসাধ্য সহায়তা করেছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “আমি আপনাদেরই হরিগাড়ি এলাকার মানুষ, আপনাদের সেবা করাই আমার লক্ষ্য। আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে আমি এই এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ।”
ইসলামপুর যুব মানব কল্যাণ সংঘ-এর ব্যানারে আজকের এই কর্মসূচির পূর্ণ অর্থায়ন করেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম ঝন্টু। সংঘের দায়িত্বে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি সব সময় এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসেন। এলাকাবাসীর যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকেন এবং নীরবে সহযোগিতা করে যাচ্ছেন।






