দীর্ঘ পাঁচ বছর বিরতির পর জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ ফিরেছেন অভিনেতা শামীম হাসান সরকার। গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দেন পরিচালক কাজল আরেফিন অমি। সহশিল্পী তৌসিফ মাহবুবের উদ্যোগেই আরেফিন চরিত্রে শামীমের প্রত্যাবর্তন। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর চ্যাপ্টার ১০-এ তাকে দেখা যাবে, যা এই রোজার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। অমি বলেছেন, আরেফিন ছাড়া অরিজিনাল গ্যাং অসম্পূর্ণ ছিল। শামীম এই পরিবারে আজীবন থেকে যাওয়ার কথা বলেছেন।
এলভিস প্রিসলির বিদেশ সফর আটকে দিতেন কে
১৬ আগস্ট, ২০২৬ এ ৮:১৫ অপরাহ্ণ