চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এখন থেকে দুটি তল্লাশিচৌকি থাকবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব। আজ সোমবার দুপুরে ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সন্ত্রাসীদের ধরতে আজ সকাল ছয়টা থেকে জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির এই যৌথ অভিযান শুরু হয়। অভিযানে দুপুর পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানান ডিআইজি। তবে আটক ব্যক্তিদের মধ্যে আলোচিত কোনো সন্ত্রাসী নেই।
.ডিআইজি আহসান হাবীব সাংবাদিকদের বলেন, ‘আমাদের অভিযান চলমান। অভিযানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের ৩ হাজার ২০০ সদস্য অংশ নিচ্ছেন। আমরা এখানে ভোর থেকে কাজ করছি। আমাদের মূল ফোকাস ছিল এই বিশাল অংশে আমাদের অধিকার প্রতিষ্ঠা করা এবং আমরা সেটি করতে পেরেছি৷ আজ থেকে পুলিশ ও র্যাবের দুটি ক্যাম্প এখানে কাজ করবে।’ তিনি বলেন, ‘ক্যাম্পের নিরাপত্তাবিধানে যদি এখানে কামান দেওয়া লাগে, আমরা কামান দেব।’
.আহসান হাবীব আরও বলেন, ‘আমরা বিভাগীয় কমিশনার ও প্রশাসনকে অনুরোধ করব, এই এলাকায় প্রশাসনের নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য। আপনারা এটি কল্পনাও করতে পারবেন না, আসলে এটি কত বড় এলাকা।’
.জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা হলো কালভার্ট.জানতে চাইলে বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, ‘আমাদের এখানে প্রশাসনের যে কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার দরকার ছিল, তা প্রতিষ্ঠিত হয়েছে। সরকার পূর্বে এই এলাকা ঘিরে যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছিল, এখন সেটি আমরা শুরু করব।’
.চট্টগ্রামের যে এলাকা পাহারা দেয় সশস্ত্র সন্ত্রাসীরা





