সরকার স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদকের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। স্বাধীনতা, গণতন্ত্র ও নারীশিক্ষায় অবদানের জন্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। অন্যদের মধ্যে রয়েছেন মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), হানিফ সংকেত, ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনে স্বনির্ভর হতে দ্রুত জাতীয় কৌশল প্রণয়ন করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৬ আগস্ট, ২০২৬ এ ৯:৩৪ অপরাহ্ণ