ভূমিকম্পের সময় নিজের ভয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাতক্ষীরা সদরের বাসিন্দা মৃত্যুঞ্জয় রায়। আজ শুক্রবার বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প, বলছে আবহাওয়া অধিদপ্তর।

সাতক্ষীরা সদরের বাসিন্দা সংবাদকর্মী মৃত্যুঞ্জয় রায় মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, তিনি ভূমিকম্পের সময় বিছানায় শুয়ে ছিলেন। হঠাৎ দেখেন পুরো খাট নড়ছে।

.

মৃত্যঞ্জয় রায় বলেন, ‘ভাবলাম কিসে কী? তারপর চিৎকার দিতে দিতে বাইরে বেরিয়ে আসি।’

মৃত্যুঞ্জয় রায় আরও বলেন, ভূমিকম্পের সময় তাঁর মনে হচ্ছিল, পাঁচতলা ভবন এপাশে–ওপাশে নড়ছে। জোরে ঝাঁকুনির কারণে তাঁর মনে হচ্ছিল, ঝড় হলে গাছের ডালগুলো যেমন এপাশে–ওপাশে দুলতে থাকে, ভবনটিও সেভাবে দুলছিল।

আনন্দবাজার অনলাইনের খবর বলছে, পশ্চিমবঙ্গের কলকাতাসহ অন্যান্য জেলায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।

.ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা