মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি মুক্তকণ্ঠ ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সরদার ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান।
আসক্তির ভয়াবহতা তুলে ধরে ডা. ফারজানা রহমান বলেন, ‘আসক্তির ফলে মানুষ তার পেশাগত ও সামাজিক দক্ষতা হারিয়ে ফেলে। এটি কেবল একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যই নষ্ট করে না, বরং তার পরিবার ও চারপাশের সম্পর্কের মধ্যেও দূরত্ব তৈরি করে।’ তিনি আসক্তির নেতিবাচক প্রভাবগুলো এভাবে তুলে ধরেন এভাবে-
পেশাগত ও শিক্ষা জীবনে বাধা: আসক্ত ব্যক্তি তার নিয়মিত পড়াশোনা বা অফিসের কাজে মনোযোগ দিতে পারেন না।
পারিবারিক দূরত্ব: আপনজন পাশে থাকলেও ডিভাইসে মগ্ন থাকায় পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়ে।
ব্যক্তিগত সংকট: আসক্তি মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে এবং বাস্তব জীবনের সমস্যার মোকাবিলা করার ক্ষমতা কমিয়ে দেয়।






