অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকিং খাতে চাকরির সুযোগ
ওয়ান ব্যাংকের নিয়োগ সংস্থা কনকোয়েস্ট লিমিটেড ১০০টির বেশি ‘ট্রেইনি সেলস অফিসার–সিনিয়র সেলস অফিসার’ পদে নিয়োগ দেবে।
চাকরি ও কর্মসংস্থান সংক্রান্ত খবর
ওয়ান ব্যাংকের নিয়োগ সংস্থা কনকোয়েস্ট লিমিটেড ১০০টির বেশি ‘ট্রেইনি সেলস অফিসার–সিনিয়র সেলস অফিসার’ পদে নিয়োগ দেবে।
পিকেএসএফের রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পে তিনটি চুক্তিভিত্তিক পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬।
১৯তম বিজেএস পরীক্ষায় সহকারী জজ (সিভিল জজ) পদে ২৫০ জন নিয়োগের আবেদন চলছে। শেষ দিন ৬ সেপ্টেম্বর ২০২৬।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদভেদে সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে ৫০ বছর; আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের অপেক্ষায় প্রায় সাত লাখ প্রার্থী। ১ হাজার ১২২ পদের বিপরীতে গত বছরের আগস্টে আবেদন করেন তাঁরা। পিএসসি সূত্রে জানা গেছে, নিয়োগপ্রক্রিয়ায় ৯০ নম্বরের লিখিত ও ১০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে; লিখিত পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১৮টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।
আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬।
ইন্টারটেক বাংলাদেশ গাজীপুরে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার, ইন্সপেকশন’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও ৩-৫ বছর অভিজ্ঞতাসম্পন্ন ২৫-৩৫ বছর বয়সী প্রার্থীরা ০৩ অক্টোবর ২০২৬ এর আগে অনলাইনে আবেদন করতে পারবেন।
৫০তম বিসিএসের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ে ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। এতে অংশ নেবেন সাধারণ ক্যাডারের ৪৩৫ জন, সাধারণ ও কারিগরি ক্যাডারের ১ হাজার ৫১৫ জন ও শুধু কারিগরি ক্যাডারের ৫৮৫ প্রার্থী।
যমুনা ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদমর্যাদায় একজন চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার নিয়োগ দেওয়া হবে।
সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক নিয়োগের ৩ আগস্টের সিদ্ধান্ত বাতিল করেছে।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অ্যালুমিনিয়াম প্ল্যান্টে ৭টি ক্যাটাগরিতে ১১৫টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।