বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ৬ থেকে ১০ গ্রেডের মোট ১৭টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ২২০টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ সময়সীমা নির্ধারিত হয়েছে ১৮ অক্টোবর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল)। পদসংখ্যা: ৬টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল)। পদসংখ্যা: ৩টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৩. পদের নাম: সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার)। পদসংখ্যা: ২টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার)। পদসংখ্যা: ৪টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৫. পদের নাম:অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)/সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)। পদসংখ্যা: ৭টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)। পদসংখ্যা: ২২টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৭. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)। পদসংখ্যা: ৮টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

৮. পদের নাম:সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)। পদসংখ্যা: ৯টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

৯. পদের নাম:সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল)। পদসংখ্যা: ৩৬টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১০. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)। পদসংখ্যা: ১টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১১. পদের নাম:সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)। পদসংখ্যা: ৪টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১২. পদের নাম: সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার। পদসংখ্যা: ৮১টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

১৩. পদের নাম:সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট)। পদসংখ্যা: ১৪টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

১৪. পদের নাম: ফিনান্সিয়াল এনালিস্ট। পদসংখ্যা: ১টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

১৫. পদের নাম: আইন কর্মকর্তা। পদসংখ্যা: ১টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৬) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

১৬. পদের নাম: সিনিয়র অফিসার (নিরীক্ষা)। পদসংখ্যা: ২০টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

১৭. পদের নাম: প্রটোকল অফিসার। পদসংখ্যা: ১টি। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদনকারীদের বয়সসীমা হিসেবে ১ এপ্রিল ২০২৬ তারিখটি ধরা হবে। ১ থেকে ১৭ নম্বর পর্যন্ত অধিকাংশ পদের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। তবে ১৫ নম্বর পদের (আইন কর্মকর্তা) জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা আগে আবেদন করেছেন, তারা তাদের বিদ্যমান সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে পারবেন।

নতুন প্রার্থীদের ক্ষেত্রে পদের পাশে থাকা ‘Apply Online’ বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে। সেখানে নিচের অংশে থাকা Register Now লিংকে গিয়ে সঠিক তথ্যের মাধ্যমে নির্ধারিত ছক পূরণ করে ‘Submit Application’ বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনের পর প্রার্থী একটি সিভি আইডি নম্বর পাবেন। সতর্ক করা হয়েছে যে, “এই সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে”।

আবেদনের জন্য নির্ধারিত ফি ২০০ টাকা। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬ এবং আবেদনের সময়সীমা ওইদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।