বিশ্ববাজারে তেলের দাম কমে ৯৮ ডলার
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর টানা ছয় দিন ধরে কমছে বিশ্ববাজারে তেলের দাম। আজ বুধবার ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৩ ডলারে নেমেছে।
অর্থনৈতিক সংবাদ ও বাজার পরিস্থিতি
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর টানা ছয় দিন ধরে কমছে বিশ্ববাজারে তেলের দাম। আজ বুধবার ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৩ ডলারে নেমেছে।
বাংলাদেশ ব্যাংক নন-রেসিডেন্ট টাকা (ভোস্ট্রো) হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির নতুন কাঠামো চালু করেছে।
রপ্তানি বহুমুখীকরণ, পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তিনটি অংশীদারত্বমূলক চুক্তি সই করেছে সিটিজেনস ব্যাংক।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের আর্থিক বিবরণী পর্যালোচনা ও শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমানের মতে, ঋণগ্রহীতার ঋণ পরিশোধের সক্ষমতা ও মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটি খেলাপি ঋণ ২.৭২ শতাংশে রাখতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ বুধবার বাজারে ডলারের দাম কিছুটা বেড়ে ১২৩ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। ইউরো, ইউয়ানসহ অন্যান্য মুদ্রারও মূল্যবৃদ্ধি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া ১০ হাজার ৮৩২ জনের মধ্যে ৮ হাজার ৯৯ জন অর্থাৎ প্রায় ৭৫ শতাংশ হলেন চট্টগ্রাম জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে ৫ হাজার ১৪৮ জনের বাড়ি এস আলমের নিজ উপজেলা পটিয়ায়।
ডিজেলের দাম লিটারে ২০ টাকা বেড়ে যাওয়ায় পণ্যের উৎপাদন ও সরবরাহে খরচ বাড়বে। পণ্যের দাম বাড়লে স্বাভাবিকভাবে বিক্রি কমে যায়।
রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসায় চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। তবে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানিসংকট, দুর্বল বিনিয়োগ ও বৈশ্বিক ঝুঁকি প্রবৃদ্ধির পথে বাধা হয়ে থাকবে বলে মনে করছে এডিবি।
ক্ষুদ্র, নতুন ও নারী দরপত্রদাতা এবং সুযোগবঞ্চিত ব্যক্তিদের অংশগ্রহণ বাড়াতে ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।
বাংলাদেশে সোনা ও রুপার গহনার দাম স্থিতিশীল। বাজুসের নির্ধারিত মূল্যেই চলছে গহনার লেনদেন।
২০২৬-২৭ অর্থবছরে রিটার্ন জমায় ৫ শতাংশ করছাড় ঘোষণা করা হলেও, আগাম কর পরিশোধকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এনবিআর বিষয়টি নিয়ে কাজ করছে।